দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এস.এম রফিকুল ইসলাম রফিক: নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে ও আয়োজনে ২০২৪ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রেসক্লাবের ৩জন সাংবাকর্মীর মেধাবী সন্তানগন জিপিএ-৫ পাওয়ায় ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে সর্বস্তরের অংশগ্রহনে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে সিনিয়র সাংবাদিক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে, অন্যদের মধ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহেদ আলী, প্রেসক্লাব সাবেক সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,আব্দুল জব্বার মাল, মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সংবর্ধিত শিক্ষার্থী সিফাত আহমেদ তালুকদার, ফারজানা জাহান সুমাইয়া শিমু ও নওশিন তাবাস্ধসঢ়;সুম শৈলী।

এছাড়া এছাড়া অন্যদের মধ্যে শিক্ষার্থী অভিভাবক ও প্রেসক্লাব সাংবাদিক ডা. কামরুল ইসলাম, সাংবাদিক আনিসুল হক সুমন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকগণ অনুভুতি মুলক বক্তব্য রাখেন।এ সময় দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক শামীম আজাদ, মোহন লাল বিশ^াস, আবু সাদেক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যত। তোমরা যেমন এসএসসিতে জিপিএ-৫. পেয়েছো ঠিক তেমনি এই ধারা অব্যাহত রাখতে এইসএসসিতেও জিপিএ- ৫ পেতে হবে। তোমাদের সাফল্যে আমরাও গর্বিত। তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইলো।

Tags:

Post a Comment

[facebook][blogger][disqus]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget