দুর্গাপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি- খোকন, সম্পাদক- মাসুম

ডেস্ক রির্পোট : নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সোমবার (৩০ ডিসেম্বর) ক্লাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে তোবারক হোসেন খোকন এবং সাধারণ সম্পাদক পদে মো. মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ ও গণনা শেষে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

নির্বাচনে ৯টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সেগুলোর মধ্যে ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জনসহ মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে সভাপতি পদে তোবারক হোসেন খোকন (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি পদে মো. মোহন মিয়া (দৈনিক সংবাদ), সাধারণ সম্পাদক পদে মো. মাসুম বিল্লাহ (দৈনিক প্রতিদিনের সংবাদ), সহ-সাধারণ সম্পাদক পদে রিফাত আহমেদ রাসেল (এখন টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে কালিদাস সাহা বাবু (দৈনিক নাগরিক ভাবনা) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে পল্টন হাজং (সমকাল নিউজ ২৪ ডটকম), নির্বাহী সদস্য (১) পদে ধ্রুব সরকার (দৈনিক ইত্তেফাক), নির্বাহী সদস্য (২) জুয়েল রানা (দৈনিক সকালের সময়) ও নির্বাহী সদস্য (৩) আল নোমান শান্ত (দৈনিক কালের কণ্ঠ) বিনা প্রতিদ্বদ্দ্ববিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনায় ছিলেন– উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুল তালুকদার।

দুর্গাপুর প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত দুর্গাপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়।

December 30, 2024
Tags:

Post a Comment

[facebook][blogger][disqus]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget